প্রকাশের সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২ । ৪:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বুধবার নতুন একজনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে একদিনে নতুন করে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ৪৩ নমুনা পরীক্ষা করে ১ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বাকী ৪২ জনের রিপোর্ট নেগেটিভ আসে।
শনাক্ত হওয়া ১ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- হাইমচর উপজেলায় ১ জন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ১ জনসহ বুধবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৭ হাজার ৩৩৭ জন। এই সতেরো সহস্রাধিক রোগীর মধ্যে ২৩ মার্চ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৭৮ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৬১৩ জন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ১০১, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৭ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন