প্রকাশের সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২ । ৫:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

অনলাইন ডেস্ক

গত ২১ মার্চ ২০২২ইং সোমবার বিকাল ৪টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী ৩১ মার্চ ২০২২ তারিখে চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় জেলা বিএনপির সম্মেলন ২০২২ উপলক্ষে অ্যাড. সামছল ইসলাম মন্টুকে প্রধান নির্বাচন কমিশনার এবং অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপনকে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।

নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগ্রমীগণকে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

-প্রেস বিজ্ঞপ্তি

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন