প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আবু সাঈদ, কচুয়া
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য  বাংলাদেশ  — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে  গত কাল ৪ নভেম্বর বুধবার মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এক মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় যৌথ উদ্যোগে কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল  প্রীতি ম্যাচটি  আয়োজন করা হয়।
খেলায় তরুণ ও যুবদের গঠিত দুটি দল রেড রিলেশন যুব সমাজকল্যাণ  সংস্থা পালাখান বনাম একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠন জগতপুর  প্রতিদ্বন্দ্বিতা করে।
খেলার মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে মাদক  অপরাধমূলক কাজ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও শারীরিক চর্চায় উৎসাহিত করা।
​ম্যাচটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও আনন্দের সাথে সম্পন্ন হয়। বিপুল সংখ্যক দর্শক ও স্থানীয় ক্রীড়ামোদী মানুষ উপস্থিত থেকে খেলোয়াড়দের করতালি দিয়ে উৎসাহ দেন।
​খেলা শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের  প্রধান অতিথি কচুয়া উপজেলা বিএনপি প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান  জালাল বলেন  যুবসমাজই একটি দেশের মূল চালিকাশক্তি। শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকমুক্ত সুস্থ জীবন নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। সমাজ থেকে মাদক নির্মূল করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, বরইগাঁও একতা সংঘ সভাপতি কাজী আনোয়ার উল্লাহ , সুফিয়া খাতুন ফাউন্ডেশন সভাপতি কাজী মোস্তফা কামাল, আলোর মশাল সামাজিক সংগঠন সভাপতি ওমর ফারুক সায়েম, এস এস যুব ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আবু সাঈদ,
​অনুষ্ঠান শেষে বিজয়ী দল রেড রিলেশন যুব সমাজ কল্যাণ সংস্থা পালখাল ও রানারআপ দল  একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠন জগতপুর   উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।
এছাড়াও জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে  কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় চার দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেন মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ, বৃক্ষ রোপন, মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা  কর্মসূচি  পালন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন