প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ৮:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বিএনডি ফোরামের ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

আবু সাঈদ, কচুয়া
“আমাদের উপস্থিতিতেই হোক পৃথিবীটা আরও সুন্দর”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বি.এন.ডি ফোরামের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বি.এন.ডি ফোরামের আয়োজনে প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
জানা যায়, ২০০৬ সালের ১১ নভেম্বর মাত্র ১০ টাকা দিয়ে ১২ জন সদস্যের অংশগ্রহণে বি.এন.ডি ফোরামের যাত্রা শুরু হয়। ধীরে ধীরে সদস্যসংখ্যা ৪২ জনে উন্নীত হয় এবং বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে। ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া এই উদ্যোগ আজ একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে বি.এন.ডি ফোরাম হাই স্কুল নামে কচুয়া এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
প্রতিষ্ঠানটিতে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে ১৩ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত এবং ১৬১ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বি.এন.ডি ফোরামের সভাপতি দীপক চন্দ্র, সহ-সভাপতি সুনীল চন্দ্র ও সুখেন সরকার, সাবেক সভাপতি সুজন সরকার ও রতন সরকার, সাধারণ সম্পাদক নিমাই সরকার, কোষাধ্যক্ষ বিধান সরকার, সহ-কোষাধ্যক্ষ রতন সরকার, সহ-সাধারণ সম্পাদক দিলীপ বাইন এবং সদস্য পলাশ, রুবেল, নয়ন, সবুজ, রবীন্দ্র, মিলন, শীতল ও পিন্টুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় বি.এন.ডি ফোরাম হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ র‍্যালি ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
দীর্ঘ ২০ বছরের পথচলায় একটি ক্ষুদ্র উদ্যোগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়া বি.এন.ডি ফোরামের এই অগ্রযাত্রা এলাকায় শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন