প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ৮:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় থানার এসআই – এএসআইগন এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন ইউনিয় থেকে ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম (৬০), পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম খান (৫৫), একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. সুমন খাঁন (৪০), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইউসুফ সর্দার (৩১), সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন কাকন (৫০), গুপ্টি পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারিছুজ্জামান (৪১) এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খায়ের ভূঁইয়া (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়,  উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ও  নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড  ঠেকাতে এই সাতজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে কার্যকর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন