ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক প্রেস ক্লাবের ইতিহাসের সর্ববৃহৎ পরিসরে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলাস্থ মিলনায়তনে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, আজকের এই প্রশিক্ষণটি অত্যন্ত উপকারী একটি আয়োজন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন ঘটে। বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সাংবাদিকতার ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহি অনেক বেড়েছে। একটি সংবাদ প্রকাশের পরপরই পাঠক ও সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কোনো সংবাদে মিথ্যা বা ভুল তথ্য পরিবেশিত হলে তাৎক্ষণিকভাবে এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে ইতিবাচক প্রচারণার অনেক সুযোগ রয়েছে। তবে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রেও সাংবাদিকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব। চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য একটি মডেল। এই ঐক্য ও সুনাম আমাদের ধরে রাখতে হবে। এত বড় পরিসরে সাংবাদিকদের একত্রিত করে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় চাঁদপুর প্রেস ক্লাব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বলেন, “আজকের এই প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। যুগের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী সাংবাদিকতা চর্চা করতে হবে। পেশাগত জীবনে দক্ষতা ও ক্যারিয়ারের উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়ন করতে হয়। যারা পেশাদার সাংবাদিকতা করছেন, তাঁদের এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।”
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, ১৯৭০ সালে প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে। ইতোমধ্যে চাঁদপুর প্রেস ক্লাব সারা বাংলাদেশে একটি মডেল প্রেস ক্লাব হিসেবে পরিচিতি লাভ করেছে। চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণে জেলা সদর ও বিভিন্ন উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আগ্রহী প্রত্যেক সাংবাদিকের অংশগ্রহণ নিশ্চিত করেছি।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে সর্ববৃহৎ পরিসরে এবং সর্বোচ্চসংখ্যক সাংবাদিকের অংশগ্রহণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণে মাঠপর্যায়ের পেশাদার সাংবাদিকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তাঁদের সবাইকে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান এআইয়ের যুগে এটি একটি যুগোপযোগী প্রশিক্ষণ। সারা পৃথিবীতে এআই প্রযুক্তি গণমাধ্যমকে প্রভাবিত করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের অনেক কিছু জানার ও শেখার সুযোগ হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানের পৃষ্ঠপোষকতা এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজলের আন্তরিক প্রচেষ্টায় এ আয়োজন পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের সাংবাদিকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট চেকিং এবং ভুয়া সংবাদ প্রতিরোধের বিষয়ে বাস্তবসম্মত ধারণা লাভ করবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানান। তিনি একজন সাংবাদিকবান্ধব মানুষ। একইভাবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকও সাংবাদিকবান্ধব। তিনি সবসময় সাংবাদিকদের পাশে রয়েছেন এবং চাঁদপুরের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, তাঁর সহযোগিতা ও আন্তরিকতায় চাঁদপুরের সাংবাদিকতা এবং গণমাধ্যমের উন্নয়ন আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান, বিদেশি বিশেষজ্ঞ অধ্যাপক ড. গ্রেগ সাইমনস।
প্রশিক্ষনের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক মেহরাবুল হক এবং প্রভাষক তানভীর আহমেদ।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
পরে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং বিশেষ অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সহ অতিথিবৃন্দ।
কর্মশালায় সমাপনী পর্বে অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, এ এইচ এম আহসান উল্লাহ, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি শওকত আলী, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াছিন ইকরাম, তালহা জোবায়ের, দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহমেদ, একুশে টিভির জেলা প্রতিনিধি মো. নেয়ামত হোসেন, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনাওয়ার কানন, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য মো. ইলিয়াছ পাটওয়ারী, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক মো. আলামিন ভূঁইয়া, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা কামাল ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মাঈনুল ইসলাম কাজল, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লাভলু, মতলব দক্ষিণ প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. আতাউল করিম ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল্লাহ, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ রানা ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন সহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে চাঁদপুর জেলার আট উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ১৪৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কতৃজ্ঞতায়- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক প্রেস ক্লাবের ইতিহাসের সর্ববৃহৎ পরিসরে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো: সবুর খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

নিজস্ব প্রতিনিধি