মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মিঞা মো. ফারুক প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহআলম মজুমদার, শাহআলম বিএসসি, সুভাষ চন্দ্র দাস, এএসএম ইউসুফ মিয়াজী, মিজানুর রহমান তালুকদার, মোস্তফা কামাল, নেছার উদ্দিন, ইমরুল হাসান তারেক, রিতা রানী দাস, জিসান আহমেদ, মাহবুবুর রহমান, মায়মুনা আক্তার, জিসান আহমেদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ফারজানা ইসলাম, মো. ইকবাল হোসেন, মনির হোসেন, অসীম গাইন, মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু, মো. রিফাত পাটোয়ারী, অপু সূত্রধর প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া।
বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ হাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য মিঞা মো. মামুন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি এমরান হোসেন রানা মিঞা, অভিভাবক সদস্য হুমায়ুন কবির, মো. আমিন হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মোজাম্মেল প্রধান হাসিব