প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ১০:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম ভূঁইয়ার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য মো. আবুল কাসেম ভূঁইয়া।

তিনি বলেন, ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, নাগরিকসেবা সহজীকরণ এবং এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক চাহিদাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম ভূঁইয়া আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করবেন।

এ সময় তিনি ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন