প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৫:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মতলবে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে হেলেনা বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
নিহত হেলেনা বেগম উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো. শাহজাহান খাঁনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান হেলেনা বেগম। এ সময় একটি কাপড় বৈদ্যুতিক তারে আটকে ছিল। কাপড়টি একটি লোহার বস্তু দিয়ে সরানোর চেষ্টা করলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়। পরে ভবনের বাসিন্দারা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, বিদ্যুৎপৃষ্ট হওয়া হেলেনা বেগমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন