প্রকাশের সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২ । ৫:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর দক্ষিণ বাগাদীতে রাস্তার পাশে সরকারি গাছ কেটে বিক্রি

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ল্ড দক্ষিণ বাগাদী করেগো দোকান রাস্তার পাশে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।দক্ষিণ বাগাদী করেগো দোকান শাহিন জামে মসজিদ সাধারণ সম্পাদক শাহ সুলতান আলম মসজিদের নাম ভাঙ্গিয়ে পেশী শক্তির ব্যবহার করে এই সরকারি গাছ কেটে বিক্রি করেছে।

রাস্তার পাশে পাঁচটি মহা মূল্যবান গাছ এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর গাজীর কাছে বিক্রি করে সেই টাকা মসজিদ কমিটি সাধারণ সম্পাদক শাহ সুলতান আলম নিজে আত্মসাৎ করার পাঁয়তারা করছে।

সরকারি গাছ কাটার জন্য নির্বাহী কর্মকর্তাকে অবহিত না করে জোরপূর্বক কেটে ফেলে।
এ বিষয়েম সজিদ কমিটি সাধারণ সম্পাদক শাহ সুলতান আলম জানায়, ৯ নং ওয়ার্ডর মনির মেম্বার কে জানিয়ে গাছগুলো কর্তন করা হয়েছে। রাস্তার পাশে জায়গা মসজিদের হাওয়ায় নাম্বার ছাড়া অন্য কাউকে জানানোর প্রয়োজন হয়নি।

এদিকে রাস্তার পাশে সরকারি গাছ কেটে ফেলা এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর পূর্বেও শাহ সুলতান আলম মসজিদের নাম ভাঙ্গিয়ে রাস্তার পাশের গাছ কেটে নিজেই সেই টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনাটি তদন্ত করে শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান স্থানীয় এলাকাবাসী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন