প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৯:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কচুয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ: ‘তৃপ্তি হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্য প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে ‘তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস সংলগ্ন ‘তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ অভিযান চালানো হয়। এ সময় হোটেলের রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর দেখতে পান ভ্রাম্যমাণ আদালতে , যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা  অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন