কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে রাতে জোরপূর্বক অবৈধ বেকু দিয়ে আবুল কালাম (মিলন) নামে এক অসহায় ও দরিদ্র ব্যক্তির জমি দখল করার অভিযোগ উঠেছে মানিক হোসেন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ওই গ্রামের দক্ষিন পাড়া (মৌলভী বাড়ী) এই ঘটনা ঘটে। এই ঘটনায় ন্যায় বিচার চেয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছেন না পুলিশ বলে ভুক্তভোগী জানান।
অভিযোগ উল্লেখ করে ভুক্তভোগী আবুল কালাম মিলন বলেন, নোয়াগাঁও মৌজার ২৮৭ দাগের ৪ শতাংশ ৩৩ পয়েন্ট জায়গায় রাস্তার পাশে আমি মনির হোসেনের স্ত্রী মিরন বেগমের কাছ থেকে ২০২৪ সালে রেজিস্ট্রি মাধ্যমে ক্রয় করি। ওই জমির আমার খারিজসহ সকল রয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভাড়া করে লোকজন নিয়ে জোরপূর্বক বেকু দিয়ে আমার ৪ শতাংশ ৩৩ পয়েন্ট জায়গায় দখল করে নিয়েছে পাশের বাড়ির আইয়ুব আলীর ছেলে মানিক হোসেন। বাঁধা দিতে গেলে আমাকে প্রাননাশের হুমকি প্রদান করেন।
তিনি আরো বলেন, আমি নিরুপায় হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না বরং অভিযোগ দেওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক লোকজন দিয়ে আমাকেও আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে মানিক হোসেন।
অভিযুক্ত মানিক হোসেন দাবী করেন, আমি একই প্লটে ৮ শতাংশ ৬৫ পয়েন্ট জায়গার মনির হোসেনের ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করি। আমার বায়না স্ট্যাম্প রয়েছে এবং কোন রেজিস্ট্রি ও খারিজ করিনি। আমি আমার জায়গায় বেকু দিয়ে মাটি দিয়ে পাড় বেঁধেছি। আমি কারো জায়গা দখল করিনি।

কচুয়া প্রতিনিধি