প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ৮:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে সারা দেশের ন্যায় চাঁদপুরেও মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার ৮ উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬ শতাধিক কিন্ডারগার্টেনের নার্সারি থেকে ৫ম শ্রেণির সর্বমোট ৭ হাজার ৭৯৬ জন‌ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সূত্রে জানা যায়, এ বছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে চাঁদপুর সদর উপজেলার তিনটি কেন্দ্র ১ হাজার ৯৭২ জন, হাজীগঞ্জ উপজেলা তিনটি কেন্দ্রে ১ হাজার ৯০০ জন, হাইমচর উপজেলার একটি কেন্দ্রে ৫৭৬ জন, কচুয়া উপজেলার একটি কেন্দ্রে ৩৮৪ জন, মতলব উপজেলার দুইটি কেন্দ্রে ১হাজার ৫৬ জন, শাহরাস্তি উপজেলার একটি কেন্দ্রে ৬৯৪ জন এবং ফরিদগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে ১ হাজার ৩০৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

দুপুর ১১ টায় চাঁদপুর শহরের হাসান আলী স্কুল এবং মাতৃপীঠ স্কুল কেন্দ্রে পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সবুজ ভদ্র।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, সহ-সভাপতি রোটারিয়াল মাহমুদা খানম, সাধারন সম্পাদক-কবিতা সাহা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আবুল বাশারসহ পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থাকা অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় বাবুরহাট কেন্দ্র পরিদর্শন করেছেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এছাড়া বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আক্তার হোসেন, সাধারন সম্পাদক মো. ইব্রাহীম মির্জা (ভারপ্রাপ্ত), হাইমচর উপজেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মতলব উপজেলা শাখার সভাপতি ফারুক আহম্মেদ বাদল, সাধারন সম্পাদক মো. মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলার সভাপতি মো. আলী আজগর মিয়াজী, সাধারন সম্পাদক আবু তাহের (ভারপ্রাপ্ত), কচুয়া উপজেলার সভাপতি শাহ্ মোহাম্মদ জাকির উল্লাহ শাজলী, সাধারন সম্পাদক-ছালামত হোসেন সেলিম(ভারপ্রাপ্ত), ফরিদগঞ্জ উপজেলার সভাপতি রেজাউল করিম মাসুদ, সাধারন সম্পাদক মাও. জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে স্ব স্ব উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক সবুজ ভদ্র জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে সারা বাংলাদেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চাঁদপুরের ৮টি উপজেলায় অত্যন্ত সুশৃংখল এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এজন্য আমরা আমাদের কেন্দ্রীয় মহাসচিব, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এবং চাঁদপুর জেলার সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন