চাঁদপুর শহরের বিষ্ণুদি এলাকার ৯নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুন্সী ফাউন্ডেশন’।
শনিবার (১৪ নভেম্বর)পৌর ৯ নং ওয়ার্ডের বিষ্ণুদী স্কুল মাঠে,শহীদ মফিজ সড়ক এলাকায়, শব্দার খান স্কুল মাঠে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন মুন্সীর সার্বিক ব্যবস্থাপনায় এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন (মৃধা মাঝী) সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল, জেলা মৎস্যজীবি দলের যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এভাবেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মুন্সী ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি