বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চাঁদপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে নুরুল আমিন খান আকাশকে সভাপতি এবং ফয়সাল আহমেদ বাহারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।
কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
নতুন এ নেতৃত্বকে ঘিরে চাঁদপুর জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে।

নিজস্ব প্রতিনিধি