প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৬:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় হত্যা মামলার বাদী ও সাক্ষীদের পাল্টা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় মনির হোসেন নামে এক শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগে মামলার বাদীসহ সাক্ষীদের বিরুদ্ধে হুমকি ধামকির মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বাদীর অভিযোগ হত্যা মামলাকে ধামাচাপা দিতে এবং মামলার মোটিভ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামিপক্ষের লোকজন উঠেপড়ে লেগেছে।

জানা গেছে, চলিত বছরের (১৯ জুন) উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের দারচর গ্ৰামের শ্রমিক মনির হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠে। নিহত শ্রমিক মনির হোসেনের স্ত্রী নুরজাহান বাদী হয়ে হত্যাকাণ্ড জড়িত ওই গ্রামের নতুন বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে ছানা উল্লাহ (৫০), স্ত্রী সায়েরা বেগম (৪৫), তার ছেলে জাকারিয়া (২০), কোমরকাশা গ্ৰামের করিম হোসেনকে বিবাদী করে চাঁদপুর বিজ্ঞ আদালতে হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলার নং ৫৫৩/২০২৬। ওই মামলায় বর্তমানে দুজন আসামি জেলা হাজতে রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মনির হোসেনের প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলে, হত্যাকাণ্ড জড়িতদের বিরুদ্ধে স্ত্রী নুরজাহান বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন । হত্যাকাণ্ড মামলাকে ধামাচাপা দিতে এবং মামলার মোটিভ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মামলার বাদী এবং সাক্ষীদেরকে হয়রানির উদ্দেশ্যে হত্যাকাণ্ড জড়িত প্রথম আসামির মা হাফেজা বেগম (৭২) কে বাদী করে চাঁদপুর বিজ্ঞ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলার বাদী নুরজাহান, তার মা রাবেয়া বেগম, সাক্ষী দেলোয়ার হোসেন, মফিজ ও মোস্তফাকে জড়িয়ে মিথ্যা মামলায় হয়রানি করে আসছে বলে সাংবাদিকদের কে জানান।

নিহত মনির হোসেনের স্ত্রী ও হত্যা মামলার বাদী নুরজাহান বলেন, জুন মাসের ১৯ তারিখে শুক্রবার ভোরে একটি ছোট বাঁশের আগাকাটাকে কেন্দ্র করে আমার স্বামী মনির হোসেনকে বিবাদী সানাউল্লাহ, তার স্ত্রী সায়েরা বেগম, তার ছেলে জাকারিয়া প্রকাশ্যে পিটিয়ে মুমূর্ষ অবস্থায় মাটিতে ফেলে চলে যায়। আমার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আমার স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যায়। ঢাকা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে আমি চাঁদপুর বিজ্ঞ আদালতে জড়িতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করি। ওই মামলায় বর্তমান দুজন আসামি জেলহাজতে রয়েছে। আসামীর পরিবার লোকজন হত্যা মামলা উঠিয়ে নেয়ার জন্য প্রকাশ্যে হুমকি-ধুমকি দিয়ে আসছে। যদি মামলা উঠিয়ে না নেয়া হয়, তাহলে আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে ওইভাবে আমাকে আমার সন্তানদেরকে হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে। চাঁদপুর বিজ্ঞ আদালতে আমার স্বামীর হত্যা মামলার সাক্ষীগন ও আমাকে জড়িয়ে হয়রানির উদ্দেশ্যে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার বাস্তবতা ও ঘটনার কোন অস্তিত্ব নেই। অবিলম্বে হাফেজা বেগমের দায়েরকৃত এই মিথ্যা মামলার প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন