প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ১:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

জনগনের অধিকার আদায়ে নেতা-কর্মীদের নিরলস ভাবে কাজ করতে হবে : অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর সন্ধ্যায় শহরের ট্রাক রোড়ে চাঁদপুর জেলা জামায়াতের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য,  কুমিল্লা নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা মোঃ লিয়াকত আলী ভূইয়া।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম,

জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, ডাঃ আবুদুল মবিন, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ হারুন আর রশিদসহ জেলা কর্মপরিষদ ও শুরার সদস্যবৃন্দ।

প্রধান অতিথি শুরার সদস্যদের উদ্দেশ্য বলেন, মুমিন জীবনের উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। তাই আমদের সকল কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইকামাতে দ্বীনের দাওয়াত সকল মানুষের নিকট পৌঁছে দিতে শুরার সদস্যদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।

জনগনের অধিকার আদায়ে নেতা কর্মীদের নিরলস ভাবে কাজ করতে হবে।

গনভোটের গনরায় বাস্তবায়নে জামায়াতে ইসলামীর সকল জনশক্তি কে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।  ৪০ দিনের কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করতে হবে।  জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের জনশক্তিকে অতন্ত্র পহরীর ভূমিকা পালন করতে হবে।  ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্য ও অগ্নিসংযোগ ও দেশবিরোধী চক্রান্ত বিরুদ্ধে  রুখে দাঁড়ানো দেশপ্রেমিক সকল নাগরিকদের নৈতিক দায়িত্ব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন