চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আগামী ১৮ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (বুধবার) বেলা সাড়ে ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।
তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬’ উদযাপিত হতে যাচ্ছে। প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে চাঁদপুরের অর্থনীতিতে আমাদের প্রবাসীদের অবদান অপরিসীম। তাঁদের সম্মান জানাতে এবং নিরাপদ অভিবাসন ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতা বাড়াতে এবারের আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান এবং প্রবাসীদের সেবা সহজীকরণের বিষয়ে একটি সুনির্দিষ্ট কর্মসূচী গ্রহন করা হয়েছে৷ বিদেশগামী কর্মীদের সঠিক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং দালাল বা প্রতারকদের হাত থেকে রক্ষা করতে প্রচার-প্রচারণা চালানো বৃদ্ধি করতে হবে। প্রবাসীদের পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা ও সরকারি সেবা প্রাপ্তি সহজতর করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করবে।
চাঁদপুর জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ সফিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও অংশগ্রহন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, চাঁদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার, প্রবাসী কল্যাণ সেন্টার সহকারি পরিচালক মো: সালাউদ্দিন, চাঁদপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক, চাঁদপুর ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার জাফর ইকবাল, চাঁদপুর অগ্রনী ব্যাংকের আঞ্চলিক প্রধান, জনতা ব্যাংকের আঞ্চলিক প্রধান, চাঁদপুর এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক, চাঁদপুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক, মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক, উত্তরা ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার ব্যবস্থাপক, ব্যাংক এশিয়া পিএলসি, চাঁদপুর শাখার ব্যবস্থাপক, সিটি ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখা ব্যবস্থাপক, আইএফআইসি ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার ব্যবস্থাপক, ব্র্যাক ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখার ব্যবস্থাপক, বেসিক ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখার ব্যবস্থাপক, প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক, চাঁদপুর সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্টান্স (সিসিডিএ) এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টজন।
সভায় ১৮ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নিন্মোক্ত কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচী: চাঁদপুর পিশারি গেইট জনশক্তি অফিসের সামনে র্যালি অনুষ্ঠিত হবে।জনশক্তি অফিসের হলরুমে আলোচনা সভা হবে। দিবস উপলক্ষে সব্বোর্চ্চ রেমিটেন্স প্রদানকারীদের সম্মান্ননা, প্রবাসীদরর সন্তানদের শিক্ষা বৃত্তি, প্রতিবন্ধীদের ভাতা, প্রবাসীদের ওয়ারিশদের আর্থিক অনুদান, প্রবাসী কল্যাণ ঋনের চেক বিতরন করা হবে৷

নিজস্ব প্রতিনিধি