প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ৬:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ৮ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস, ১৪ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫নভেম্বর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ডিসেম্বর আমাদের বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও অহংকারের মাস। এই মাসে আমাদের সামনে তিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস রয়েছে। আগামী ৮ ডিসেম্বর ‘চাঁদপুর মুক্ত দিবস’, ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’। দিবসগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খলভাবে উদযাপন করা হবে। দিবসের সঠিক ইতিহাস, তাৎপর্য ও চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। প্রতি বছরের মতো এবারও জাতীয় কর্মসূচির আলোকে চাঁদপুর জেলায় আমরা দিবসগুলো যথাযথ ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে পালন করবো।
তিনি বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বসার আলাদা ও সম্মানজনক ব্যবস্থা থাকবে। বীর মুক্তিযোদ্ধারা মনিটরিং করে প্রশাসনকে সহায়তা করবেন। এবারের বিজয় মেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হবে। সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ে এবং সঠিক মাপে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পুরো শহরজুড়ে যেন ১৬ই ডিসেম্বরের আমেজ ও তাৎপর্য ফুটে ওঠে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসের অনুষ্ঠান যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনিটর করবেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকের পরিচালনায় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো: মিজানুর রহমান, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর সদর ইউএনও এস এম এন জামিউল হিকমা,চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি, চাঁদপুর জেলা তথ্য  অফিসার রহিমা আক্তার, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, বিশিষ্ট নাট্যকার লিটন ভূঁইয়া, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেতা মোবারক, সাংবাদিক অভিজিৎ রায় সহ বিভিন্ন দফতর প্রধানগণ ও সংশ্লষ্টজন।
শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
চাঁদপুর পুলিশ সুপার বক্তব্যে বলেন মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনে আমাদের দপ্তর ও অধীনস্থ সকল প্রতিষ্ঠানে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে হবে। এছাড়া দিবসগুলোর প্রতিটি কর্মসূচিতে সকলের বাধ্যতামূলক উপস্থিতি থাকতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন