প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ১০:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরের মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মধুরোড সংলগ্ন ১৩৯নং ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনা আক্তারের স্বাগত বক্তব্যে শুরু হওয়া আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী ও মধুরোড রেলওয়ে স্টেশন স্টেশন মাস্টার মোঃ সাঈদুজ্জামান।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ হাজী, রামপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শরীফ হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সাদ্দাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মাহমুদ হাসান, অভিভাবক সদস্য নাসরিন আক্তার, নাসরিন আক্তার সুমাইয়া, পিটিএ কমিটির সদস্য অহিদুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা আক্তার, নাছিমা আক্তার, রুবিনা আক্তারসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
জানা যায়, এ বছর বিদ্যালয়টি থেকে পঞ্চম শ্রেনীর ১৭ জন শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক মূল্যায়নের মাধ্যমে বিদ্যালয় থেকে বিদায় নিবেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় ভালো ফলাফল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের জীবনের পরবর্তী ধাপে সাফল্য, নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানানো হয়।উক্ত বিদায় অনুষ্ঠানে বিদায় মানপত্র পাঠ করেন চতুর্থ শ্রেনীর ছাত্রী সিদরাতুল মুনতাহা ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন নুসরাত জামিন মীম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন