আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড (পাঁচবাড়িয়া ও বড় সুন্দর) গ্রামকে একটি আধুনিক, সুন্দর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন খান।
তিনি নির্বাচিত হলে ওয়ার্ড থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন। পাশাপাশি ওয়ার্ডের দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার মাঠের ব্যবস্থা এবং সরকারি ফি ব্যাতিত সকল নাগরিক সেবা বিনামূল্যে প্রদানের আশ্বাস দেন।
সালাউদ্দিন খান আরো জানান, একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। তাই এলাকার তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অপরাধপ্রবণতা রোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাকে তিনি বিশেষ গুরুত্ব দিতে চান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চান। এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।
এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন নিয়ে ৪নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এই প্রার্থী। তাঁর এমন প্রতিশ্রুতিতে পাঁচবাড়িয়া ও বড় সুন্দর গ্রামে রয়েছেন আলোচনার শীর্ষে।

মাসুদ হোসেন