প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৯:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারে আলোচনা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু।

সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও হাছান মাহমুদ, সদস্য মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, আরিফ খন্দকার, সহসভাপতি মেহেদী হাছান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিরাজ মুন্সী, অর্থ সম্পাদক হাবিব উল্লাহ, সদস্য রেজাউল করিম নয়ন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন দাস।

এ সময় উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সদস্য কাজী হারুন, দপ্তর সম্পাদক আলমগীর কবির এবং ধর্মবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক সুমন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন