প্রকাশের সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২ । ১২:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার বালিকা উবি’তে স্বাধীনতা দিবস উদ্যাপন

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়। গত ২৬ মার্চ শনিবার দিবসটি উপলক্ষে র‌্যালী, রচনা প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শিরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মো. মাসুদ রানা পাটোয়ারী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন ও মাঈনুল ইসলাম টিপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আসিফ ইকবাল ডন, মাসুদ প্রধান, বিদ্যোৎসাহী সদস্য আব্দুল লতিফ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন