প্রকাশের সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২ । ১:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলে পড়ে চার গরুর মৃত্যু

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার সাহাবাজকান্দি নামক স্থানে গরুবাহী টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলে উল্টে পড়ে যায়। এতে ঘটনায় ৪টি গরু মারা যায়।

সোমবার সকাল ৯ ঘটিকার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলতি অবস্থায় হটাৎ করে গরুবাহী টমটমটি ক্যানেলে পড়ে যায়। টমটমের তলে পড়ে গেলে ৪ টি গরু পানিতে ডুবে মারা যায়। ৫ টি গরু বাঁচানো গেছে।

টমটম চালক আ. জব্বার বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে সামনের চাকা পাঞ্জার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরমধ্যেই গাড়িটি ক্যানেলে পড়ে যায়। কোন মানুষ হতাহত হয়নি।

গরুর মালিক নীল চান জানান, আজকে শহরমালী গরুর হাট। ওই হাটে ৯ টি গরু নিয়ে রওনা হয়েছিলাম। হঠাৎ দুর্ঘটনায় ৪ টি গরু মারা গেল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন