প্রকাশের সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২ । ৩:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে তিন দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পুরাতন মূল্য তালিকা, অপরিষ্কার স্থানে খাবার তৈরি ও ভোজ্য তেল নিয়ে অসাধু কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগের অপরাধে এই জরিমানা করা হয়।
সোমবার (২৮ মার্চ) মহামায়া বাজারে অভিযান চালিয়ে থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় মনির সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার, মতিন পাটওয়ারী স্টোরকে ৩ হাজার ও অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এ বিষয়ে নুর হোসেন জানান, পুরাতন মূল্য তালিকা, অপরিষ্কার স্থানে খাবার তৈরি ও ভোজ্য তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে ভোক্তা স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মোট ৩ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন