প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ । ২:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে “জাগ্রত বিবেক সংগঠনের” উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল, কচুয়া : বিগত বছরের ন্যায় এবারও রমজানুল মোবারক উপলক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি হওয়ায় নিন্ম আয়ের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সামাজিক সংগঠন “জাগ্রত বিবেক সংগঠন”।

গত দু’দিন ব্যাপি উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ড, গৌড়েশ্বর এবং পাশ্ববর্তী এলাকা সিহিরচোঁ, মাড়কি ও তারাপাল্লা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে জাগ্রত বিবেক সংগঠনের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ২৭০ জন গরীব ও অসহায় এবং দিনমজুর পরিবারের হাতে তুলে দেন ইফতার সামগ্রী। প্রতি প্যাকেটে ছিল- ছোলা-২ কেজি, চিনি-২ কেজি, এংকার ডাল-১ কেজি, মুসুুড়ি ডাল-১ কেজি, মুড়ি- ১ কেজি, খেজুর- আধা কেজি, তৈল-২ কেজি ইফতার সামগ্রী বিতরন করেন।

জাগ্রত বিবেক সংগঠনের সদস্য রায়হান মজুমদার বলেন, করোনা পরিস্থিতিতে মধ্যেও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি হওয়ায় নিন্ম আয়ের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাহায্যে এগিয়ে আসুন। হাজীগঞ্জ তথা ১১নং হাটিলা ইউনিয়নের কোন পরিবার না খেয়ে থাকবে না। ইনশাআল্লাহ্। আপনারাও সরকারের গৃহীত সকল কর্মসূচীর ও বিভিন্ন সংগঠনের পাশাপশি আপনাদের সাধ্যমত আপনার আশে পাশের লোকদের সহযোগীতা করুন। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী প্যাকেটিং ও বিতরণে সার্বিক সহযোগিতা করেন- জাগ্রত বিবেক সংগঠনের সদস্য- এম. এইচ. মিশন, মো: কাউছার, মাহবুব আলম মজুমদার, মো: শাহ্জালাল সরকার, ফয়সাল চৌধুরী (সৌদি প্রবাসী), এম.এইচ. শাওন, মিলন মাহমুদ, বারাকাত, মামুন, সৌরভ, মাঈন উদ্দিন মজুমদার, নজরুল সরকার ও মহিন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধান করেন রায়হান মজুমদার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন