প্রকাশের সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ । ৫:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ৫নং ওয়ার্ডে আলমগীর খানের উঠান বৈঠক ও গণসংযোগ

অনলাইন ডেস্ক

গাজী মোঃ মহসিন : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বর্তমান ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন খান উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব হোসেনপুর গ্রামের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

এ সময় বিশাল মিছিল নিয়ে দোকানপাট চায়ের দোকানসহ নানা স্থানে নির্বাচনী প্রচারণায় সকলের কাছে হ্যান্ডবিল পৌঁছে দেন। এবং সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও তাদের মূল্যবান ভোট কামনা করে গণসংযোগ পরিচালনা করেন।

গণসংযোগকালে অলিতে-গলিতে রাস্তাঘাটে সকলের মুখে মুখে ফুটবল মার্কা স্লোগানে মুখরিত ইউনিয়নের পূর্ব হোসেনপুর এলাকা। এর পরে ওয়ার্ডের একটি বাড়িতে উঠান বৈঠকে মিলিত হন প্রার্থীসহ সমর্থকরা।

এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন