প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ । ৩:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিবার্চনে সভাপতি, সম্পাদকসহ ৯জন নির্বাচিত

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিবার্চন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ দাশ ও সাধারন সম্পাদক পদে বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক সহ ৯ জন নির্বাচিত হয়েছে।
মোট ২১ পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা ১২ জন নির্বাচিত হয়েছেন।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০ টায় থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। এবারের নির্বাচনে ২ জন ব্যতীত সহকারী শিক্ষকদের প্যানেলের ৭ প্রার্থী বিজয়ী হন।

নবনির্বাচিত সভাপতি দীপক চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি মাও. মাইনুদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মো. আব্দুল হক, যুগ্ন-সম্পাদক আ.ন.ম মাহবুব এলাহী, মো. মইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুস শাহাদাৎ, অর্থ সম্পাদক মো. ফজলুর রহমান, সহ-অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন (রিপন), প্রচার সম্পাদক মো. শরীফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি অমর কৃষ্ণ শীল, আবু কাউয়ুম, আব্দুল মোতালেব ভূইয়া, মো. বিল্লাল হোসেন ও মোহাম্মদ শাহআলম মিজি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল বাকী, দপ্তর সম্পাদক মো. ইউনুছ মিয়া, সহ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন মিজি, খেলা ধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন মিয়া, সহ-খেলা ধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সুমন চন্দ্র সাহা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. আ. কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দিপ্তী রানী সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার, সহ-মহিলা সম্পাদিকা রেহেনা আক্তার নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ অহিদুল ইসলাম, মোহাম্মদ ইমান হোসেন, মো. কবির হোসেন, মো. মিজানুর রহমান মজুমদার, মো. মনির হোসেন, মো. রেদওয়ান, মো. রবিউল আউয়াল, সেবানন্দ চক্রবর্তী ও হাবিবুর রহমান।

নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. মোস্তাফিজের কামাল, সহকারী রিটানিং অফিসার আব্দুর রাজ্জাক, প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর আলম, পোলিং অফিসার ফারুক হোসেন ও বিজয় কৃষ্ণ মজুমদার।

এাবারের নির্বাচনে ৩৭২ জন ভোটারের মধ্য ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকী দুই জন মৃত এবং অন্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন