প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ । ৫:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি চিতোষী সাব-রেজিষ্টার অফিসের দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি চিতোষী সাব-রেজিষ্টার অফিসের দলিল লিখক সমিতির নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে।

২৯ মার্চ মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে চিতোষী সাব-রেজিষ্টার কার্যালয়ে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয় ।

নির্বাচনে ৫৭ জন ভোটারের মধ্যে প্রত্যেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: হেলাল উদ্দিন প্রাপ্ত ভোট- ১৮, তার নিকটতম প্রতিদ্ধন্ধি মো: মোশারফ হোসেন প্রাপ্ত ভোট- ১৫, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: ইয়াছিন আলম প্রাপ্ত ভোট – ২১, তার নিকটতম প্রতিদ্ধন্ধি মো: জসিম উদ্দিন পেয়েছেন ১৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো: ইসমাইল হোসেন, প্রাপ্ত ভোট ৩৪, তার নিকটতম প্রতিদ্ধন্ধি শাহাব উদ্দিন সুমন পেয়েছেন ১১ ভোট, কোষাদক্ষ পদে বিজয়ী হয়েছেন শাহাদাত হোসেন মানিক প্রাপ্ত ভোট ৩০, তার নিকটতম প্রতিদ্ধন্ধি মো: ওমর ফারুক প্রাপ্ত ভোট ১৭ ।

এছাড়া বিনাপ্রতিদ্ধন্ধিতায় বিজয়ী হয়েছেন প্রচার সম্পাদক পদে আবদুল মমিন ও দপ্তর সম্পাদক পদে মো: আক্তার হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আহবায়ক মো: শফিকুর রহমান, সদস্য সচিব, আবদুর রশিদ, যুগ্ন- সচিব মো: খোরশেদ আলম, সদস্য আবু বকর সিদ্দিক, সিরাজুল ইসলাম , নুরুল হক, এমরান হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন