প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ । ১:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক পুকুরে

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রড বোঝাই ট্রাক পুকুরে উল্টে পড়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালক সহিদ মোল্লাকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, ঢাকা মেট্রো- ট ২৪০৪৪২ ট্রাকটি চট্টগ্রাম থেকে রড নিয়ে চাঁদপুর যাচ্ছিল। পথিমধ্যে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটি এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

এ সময় চালক সহিদ মোল্লা ট্রাকের মধ্যে আটকা পড়েন। তার সহযোগী সাব্বির মোল্লা ট্রাকের গ্লাস ভেঙ্গে বেরিয়ে আসেন। স্থানীয়দের ঘন্টাব্যাপী চেষ্টায় চালক সহিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে চাঁদপুর সদর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার ফলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে দুই ঘন্টা যাবৎ যান চলাচল বন্ধ ছিলো।

ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার আব্দুর রহিম বলেন, খবরপেয়ে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় ট্রাকের চালককে উদ্ধার করেছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন