প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ । ৩:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের বেলতলীতে সোলাইমান লেংটার মেলায় নিহত ১

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : মতলব  উত্তর উপজেলার বেলতলীতে সোলাইমান লেংটার মাজারে এসে সড়ক দুর্ঘটনায়  এক বৃদ্ধা নিহত হয়েছে।
৩১ মার্চ রাতে এঘটনা ঘটেছে। ঘটনা সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ১ টার সময় অজাত নামা এক বৃদ্ধা (৭০)পথচারীকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই ঐ বৃদ্ধের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মতলব উত্তর থানায় এসআই মিজানুর রহমান বলোন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশের মাথায় ও হাতে যখমের চিহ্ন পাওয়া গেছে এবং গড়ির গ্লাস ভাঙ্গা রয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল বলেন, নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন