প্রকাশের সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২ । ৩:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের বিভিন্ন ইউনিয়নে মানব কল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : সমাজের গরিব অসহায় এমন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানব কল্যাণ সংস্থা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
গত কয়েকদিনে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, ৫নং রামপুর ইউনিয়ন ও হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের প্রায় ২৫ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ইফতার সামগ্রীর মধ্যে- ছোলা বুট, বেসন, খেসারি ডাল, ট্যাং, চিনি, মুড়ি, চিড়া, সয়াবিন তৈল ও খেজুর। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল্লাহ আল বাহাদুর হাজী, সহ সভাপতি নুর আলম, সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন গাজী, প্রচার সম্পাদক ইমন পাটওয়ারী, সহ প্রচার সম্পাদক মোঃ আনান, মোঃ শাহকামাল, মোঃ অমিত, মোঃ সিয়াম হাজী, মোঃ রাছেল গাজী সহ সংস্থাটির অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল বাহাদুর হাজীসহ সদস্যরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানব কল্যাণ সংস্থা মানুষের সেবায় কাজ করে আসছে। ইতোমধ্যে অনেকগুলো কর্মসূচি বাস্তবায়নও করা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের এ সংগঠন সমাজের গরিব অসহায় মানুষদের সেবা ও সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যাতে করে অসহায় মানুষগুলো সারাদিন রোজা রেখে একটু প্রশান্তি লাভ করতে পারে। এ সংগঠনটি একটি সমাজ কল্যাণমূলক অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। মানব সেবায় আমাদের এ সংগঠন সর্বদা নিয়োজিত।
সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে- দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করা, ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করা, মেধাবী সংবর্ধনা ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা, শীতার্তদের মাঝে শীত বস্র বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা  করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজ করাসহ ইত্যাদি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন