প্রকাশের সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২ । ৪:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আফসার উদ্দীন মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াজ মাহফিল

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামে ফকির আফসার উদ্দীন মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও তরিকায়ে মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নলুয়া উত্তর পাড়া মাজার সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মাজার পরিচালনা কমিটির সভাপতি কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আঃ মোতালেবের সভাপতিত্বে মাহফিলে ও উত্তর নলুয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলাউদ্দীন আল আবেদীর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, কড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, সাবেক ইউপি সদস্য ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ জহিরুল আলম, আওয়ামী লীগ নেতা বাচ্চু প্রধানিয়া, যুবলীগ নেতা মুরাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজী প্রমূখ।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের খাদেম আবুল হাসানাত চিশতী।

আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন, শ্রীরামপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার। দোয়া মুনাজাত শেষে মাহফিলে কুমিল্লার শিল্পীগোষ্ঠী ছেমা পরিচালনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন