প্রকাশের সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২ । ৪:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে শতাধিক পরিবারের মাঝে যুবলীগ নেতা ইয়াছিন মালের ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে দূরে থেকেও তাদের পাশে দাঁড়িয়েছেন এক তরুণ উদ্যোক্তা মোঃ ইয়াছিন মাল।
মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেন ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ইয়াছিন মাল।
শনিবার (২ এপ্রিল) বিকেলে উক্ত ইউনিয়নের ধলাইতলী গোসাইপুর জনতা বাজারসহ বিভিন্ন স্থানে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা মোঃ ইয়াছিন মালের পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইয়াছিন মালের পিতা মোঃ মফিজ মালের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপাদী দক্ষিণের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ মুকবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন বকাউল, সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজ এলাকার অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণের বিষয়ে উপাদী দক্ষিণ ইউনিয়নের গোসাইপুর গ্রামের কৃতি সন্তান ও সফল উদ্যোক্তা মোঃ ইয়াছিন মাল বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী সমাজের গরিব অসহায় মানুষদের সেবা ও সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যাতে করে অসহায় মানুষগুলো সারাদিন রোজা রেখে একটু প্রশান্তি লাভ করতে পারে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন