প্রকাশের সময়: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ । ৩:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিএনপি নেতা ইঞ্জি. মানিকের ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়া উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া-নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের প্রায় ২ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী (খেজুর, ছোলা ও মুড়ি) বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক। এ সময় তিনি বলেন- আমাদের সকলেরই উচিৎ যার যার সামর্থ অনুযায়ী দলমত নির্বেশেষে এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাড়ানো। প্রকৃত পক্ষে সমাজের নীরিহ অসহায় মানুষগণ যেন যাকাত ও ফিতরাহ পায় সে দিকে লক্ষ রাখতে হবে। তা হলেই মুসলিম ধর্মালম্বীদের সিয়াম সাধনার উদ্দেশ্য সফল হবে।

তিনি সবাইকে রমজানের পবিত্রতা মেনে চলার আহ্বান জানান। ইফতার সামগ্রী বিতরণকালে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন আশাহি স্ক্রিল ডেভেলপমেন্ট এর অধ্যায়নরত শিক্ষার্থীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন