মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের মোঃ আবুল বাশারের পুত্র মোঃ জুয়েল(২২)।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আব্দুল রাজ্জাক সঙ্গীয় র্ফোস নিয়ে কুমিল্লা চাঁদপুর- কুমিল্লা আঞ্চালিক মহাসড়কের কচুয়া থানাধীন খাজুরিয়া বাস স্ট্র্যান্ড এর সামনে থেকে
বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে মোঃ জুয়েলের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৯৪ বোতল উদ্ধার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

অনলাইন ডেস্ক