প্রকাশের সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ । ২:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই দিন উপজেলার বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির ৩০ জন সদস্যকে এই প্রশিক্ষণ দেয়া হয়।
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা( ডিডি)  মোকাব্বের হোসেন ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদাবিক মনিরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম পাটওয়ারী, সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, জেসমিন আক্তার, মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ।
কর্মশালায় আলোচকেরা সমবায় ভিত্তিক ঋন নিয়ে তার সঠিক ব্যাবহারের উপর জোর দিতে বলেন, এবং সল্প পুঁজিতে অধিক লাভজনক ব্যবসায় বিনিয়োগের সুযোগ তৈরি করতে বলেন। নিজে দক্ষ হয়ে পরিবারের সদস্যদের দক্ষ হিসেবে তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করতে বলেন। সমবায়ীদের  ক্ষুদ্র উদ্দোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন