প্রকাশের সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ । ২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সাংবাদিক জাকির হোসাইন খাঁনের ইন্তেকাল, সাংসদ সহ বিভিন্ন মহলের শোক

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলার প্রবীন সাংবাদিক, শাহরাস্তি প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের সহ- সভাপতি মো: জাকির হোসাইন খাঁন (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ………. রাজিউন।

৫ ই এপ্রিল মঙ্গলবার রাত ৮ টা ২০ মিনিটের সময় তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিস ও লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুএ, স্ত্রী, সহকর্মী বন্ধুবান্ধব, গুনগ্রাহী রেখে যান। তিনি দৈনিক চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক বাংলার বানী পত্রিকায় কাজ করেছেন।

সাংবাদিক জাকির হোসাইন খাঁন দীর্ঘ ৩ দশক যাবৎ সংবাদ পেশায় অত্যান্ত সুনাম ও দক্ষতার সহিত কাজ করেছেন। ৬ ই এপ্রিল বুধবার সকাল ৯ টায় টামটা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: কামরুজ্জামান মিন্টু, জেলা পরিষদ সদস্য মো: জাকির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী, মাও. আবুল হোসাইন, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মাসুদ রানা, সহ প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম, রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ।

এদিকে শাহরাস্তির প্রবীন সাংবাদিক শাহরাস্তি প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো: জাকির হোসাইন খাঁনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৫, আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর ( অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি, শাহরাস্তি উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, ও কামরুন নাহার কাজল, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার ও সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষে সভাপতি কাজী হুমায়ুন কবির ও সাধারন সম্পাদক মো: মাসুদ রানা, সাংবাদিক ফোরামের পক্ষে সভাপতি কাজী হুমায়ুন কবির ও সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ, ও রিপোটার্স ইউনিটির পক্ষে সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক স্বপন কর্মকার মিঠুন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন