শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিনিধি সাংবাদিক জাকির হোসাইন খাঁন (৫৮) আর নেই (ইন্নালিল্লাহি…. রাজিউন)।
তিনি গত ৫ এপ্রিল শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ঃ৩০ মিনিটে মারা গেছেন।
সাংবাদিক জাকির হোসেন খানের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য, শাহরাস্তি রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শাহরাস্তি মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, রোটারি ক্লাব অব চাঁদপুর হিলসা সিটির ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
তিনি প্রবাসে থাকায় তার শোক বার্তায় বলেন সাংবাদিক জাকির হোসেন খান অসুস্থবস্থায় কুমিল্লা চিকিৎসাধীন ছিলেন তখনও তার পাশে ছিলাম, আমার যেকোনো কোন সংবাদ কর্মী সহযোদ্ধার পাশে আমার অবস্থান অনুযায়ী সবসময় আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ।

অনলাইন ডেস্ক