মাসুদ হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ সুজন হাজী।
শনিবার (৯ এপ্রিল) সকালে শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগীতে শেখ ফরিদ আহমেদ মানিকের নিজস্ব প্রতিষ্ঠান সিল্কি এগ্রো ওয়ে লিমিটেড পরিদর্শনে আসলে সুজন হাজীর ব্যক্তিগত পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এর আগে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজির নেতৃত্বে জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানান শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের কোন বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকার দ্রুত ব্যবস্থা না নিলে যদি নেত্রীর কিছু হয়, তবে তার দায় সরকারকে নিতে হবে।
এসময় তিনি জেলা বিএনপি’র সকল নেতা-কর্মীকে এক কাতারে নিয়ে এসে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন বলে সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

অনলাইন ডেস্ক