প্রকাশের সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ । ৪:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে অসংক্রামক ব্যাধি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে এডভোকেসি সভা

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে অসংক্রামক ব্যাধি – সড়ক দূর্ঘটনা ও সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা বিষয়ক  এক  এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স সেন্টারে  এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হৃদরোগের কনসালটেন্ট ডাঃ মোঃ আহসানুল কবিরে সভাপ্রদানে এতে কর্মশালার মুল প্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ অচিন্ত কুমার চক্রবর্তী ও চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোঃ মুশফিক বিন বাকের। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ূন কবির প্রমুখ।
এ কর্মশালায় মসজিদের ইমাম, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও ইউপি সদস্যসহ বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অসংক্রামক ব্যাধি ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসের বিভিন্ন স্বাস্থ্য  সমস্যা,  সড়ক দূর্ঘটনা ও সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা  হয়। পরে কর্মশালার সভাপতি তার সমাপনী বক্তব্য ডাঃ মোঃ আহসানুল কবির বলেন, বিশ্বে বর্তমানে সংক্রামক ব্যাধি অপেক্ষায় অসংক্রামক ব্যাধির দাপট বেড়েছে।
আধুনিক পৃথিবীতে মানসিক চাপ, খাদ্যাভ্যাস, স্থূলতা, ভারসাম্যহীন জীবনযাত্রার কারণে এ আগ্রাসনের শিকার হচ্ছে মানুষ। এটির লাগাম টেনে ধরা আজকের এই কর্মশালার মূল প্রয়াস।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন