কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ইফতার ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
এই সংগঠনটি দীর্ঘ বছর ধরে সামাজিক ও ধর্মীয় কাজে নিজেদের সর্বচ্ছো সহযোগীতার হাত বারিয়ে দিয়েছে। কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ সেন্ট্রাল সংগঠনের সভাপতিঃ এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদকঃ সাঈদ রহমান
সাংগঠনীক সম্পাদকঃ আল-আমিন এর নেতৃত্বে পরিচালিত। সংগঠনটি ৬৪ জেলায় সক্রিয় কমিটি দ্বারা পরিচালিত হয়ে এসেছে।
তার ই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ পূর্ব চান্দ্রা এতিম খানায় ইফতার ও দোয়া মিলাদ মাহফিল এর আয়োজন করেছে চাঁদপুর জেলা কমিটি।
লায়ন্স ক্লাবের সহযোগীতায়- কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটি এই কার্যক্রমের সকল কিছুর ব্যবস্থা করেন।
জেলা কমিটির সকল সদস্যরা সহ মাদ্রাসার শিক্ষক ও এতিমখানার সকল ছাত্ররা মাহফিলে উপস্থিত ছিলেন।কোরআন খতম,দোয়া শেষে মুনাজাতের মাধ্যমে সংগঠনটির পরিচালক ও সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া করা হয় সকল মুসলমান উম্মাহ্ নাযাতের জন্য।
-প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক