প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ । ৯:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির অনুমোদন

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

১৪ এপ্রিল বিকেলে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির হোসেন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুগ্ম- সাধারন সম্পাদকের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে কমিটি অনুমোদন দেয়েছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে বাকি বিল্লাহ(সোহাগ)কে সভাপতি ও জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আরিফুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। পৌরসভা ছাত্রলীগের কমিটিতে রাকিবুল ইসলাম মিয়াজী কে সভাপতি ও শাহাদাত হোসেন শান্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার কমিটি অনুমোদন দেন।

জানা যায়, উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্তি ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য চাঁদপুর জেলা ছাত্রলীগ আংশিক এ কমিটি অনুমোদন দিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন