প্রকাশের সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ । ৯:৩৮ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে যুবলীগের সাধারণ সম্পাদকের শাড়ী লুঙ্গী নগদ অর্থ প্রদান

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলায় অসহায় মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী, নগদ অর্থ দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর নিজ বাড়িতে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী -নগদ অর্থ দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, ঈদকে সামনে রেখে যাদের কাপড় ক্রয় করার সামর্থ্য নেই তাদের জন্যে এ উদ্যোগ। যাতে ঈদের দিন নতুন কাপড় পরতে পারে। পরে হতদরিদ্র ও অসহায় লোকদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন