প্রকাশের সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ । ৫:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে প্রভাত সমাজকল্যাণ সংস্থার নানা উদ্যোগ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : দেশের দারিদ্রতার হার যেন কমে আসে সেই লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে ভিন্ন ভিন্ন উন্নয়নমূলক কাজ করা শুরু করে দিয়েছে। এইসকল দিক মাথায় রেখে সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। “আর্তের তরে সেবা দান- প্রভাত হোক জাগ্রত চেতনার আহবান” এ স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে প্রভাত সমাজকল্যাণ সংস্থা ‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ নামে একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলা হবে।
‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাধ্যমে বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির আওতায় ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সেলাই মেশিন, গরু, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়, যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, একজন অসহায় ভ্রাম্যমান ফুচকা বিক্রেতাকে স্থায়ীভাবে দোকান করে দেয়া ও অসুস্থ চিকিৎসাধীন ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৪৭নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবু সাঈদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, চাঁদপুর জেলা পুলিশের সদস্য মোঃ আমিনুল রসুল হীরা। অনুষ্ঠানে প্রভাত চাঁদপুর শাখার সহ সভাপতি মোঃ জুয়েল হাজীর বাবার দ্রুত সুস্থতা কামনায় করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাত চাঁদপুর শাখার সদস্য সাজেদুর রহমান। শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেলের স্বাগত বক্তব্যে এসময় উপস্থিত ছিলেন ৪নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ মুন্সি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, প্রভাত চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আফজাল হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, সদস্য জহির মোল্লা, সাজদিদ আফরান পাটোয়ারী, শাহরিয়ার সাগর, কাউসার বকাউল, আল আমিন, রাসেল হোসেন, আল-আমিনসহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচির বাহিরেও বিনামূল্যে শিশুশিক্ষা, মহিলা ক্ষমতায়ন, বিনা মূল্যে রক্তদান, ইকো পরিবেশ, অক্সিজেন সেবা, যুব দারিদ্র্য বন্ধ করা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সচেতনতা, অসুস্থ অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা, পুষ্টি, মহিলাদের এবং শিশুদের অধিকার রক্ষা ইত্যাদির জন্য কাজ করছে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন