প্রকাশের সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ । ৬:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে খালেদা জিয়ার শর্তহীন মুক্তি, সু-চিকিৎসা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখাসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের একাংশের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি ও সু-চিকিৎসা কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল শনিবার বিকালে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ শিক্ষা কমপ্লেক্স মাঠে উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
এ সময় তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি ও উন্নত চিকিৎসার দাবী জানান। পাশাপাশি তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামি দিনের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ হায়াত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত এবং অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।
এর আগে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মো. নাছির উদ্দীন পাটওয়ারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সাহাজান পাটওয়ারী, বিএনপি নেতা জাকির হোসেন পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুল, যুবদল নেতা শাওন পাঠান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, আশরাফ খান আশু, সেলিম পাটওয়ারী, সেলিম মাহমুদ রাঢ়ী, আসাদুজ্জামান খান কালু, বিপ্লব খান, শাহ্ মো. ইকবাল লিটন, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন