প্রকাশের সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ । ৩:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরাজীকান্দি ইউপি নির্বাচনে টিউবওয়েল প্রতীক পেলেন মিস্টার

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সফল মেম্বার মাহবুব আলম মিস্টার প্রতীক বরাদ্দের দিনে টিউবওয়েল প্রতীক পেলেন।

১২ (নভেম্বর) শুক্রবার বিকেলে মেম্বার পদপ্রার্থী মো. মাহবুব আলম মিস্টার এর হাতে টিউবওয়েল প্রতীক ফরম তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোসেন।

এসময় মেম্বার পদপ্রার্থী মাহবুব আলম মিস্টার বলেন, এলাকাবাসীর সকলের ভালোবাসা ও সমর্থন পেয়ে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়েছি। বর্তমানে আমি এই এলাকার মেম্বারের দায়িত্ব পালন করছি। বিগত দিনে যতটুকু উন্নয়ন হয়েছে তা এই এলাকা বাসীর জন্য যথেষ্ট নয়। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটি টিউবওয়েল মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই এলাকার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো এই এলাকাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

তাই ২৮ তারিখের নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি টিউবওয়েল মার্কায় দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন