প্রকাশের সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ । ১১:১০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে নবাগত ইউএনও’র সাথে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ 

অনলাইন ডেস্ক
শাহরাস্তি প্রতিনিধি : সামাজিক সংগঠনের বৃহৎ সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন (এসটিএফএফ) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা শাখার পক্ষ থেকে শাহরাস্তি উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সোমবার সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলার নানা উন্নয়ন ও সামাজিক সচেতনামূলক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন রশিদ এর সাথে।
এই সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ সৌজন্য সাক্ষাতে বলেন- ‘ স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য সেবার দরজা সব সময় খোলা। আপনারা যেকোনো বিষয় জানতে চাইবেন বা কোন অসংগতির তথ্য জানলে তা আমাকে জানাবেন, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’
এসময় সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন (এসটিএফএফ) এর  চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিউ হাসান হামজা, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মোল্লা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন