প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ । ৮:১৫ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় পানিতে পড়ে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিমলেরগাঁও গ্রামে ডোবার পানিতে পড়ে ১৮ মাস বয়সী সাবিহা আক্তার নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৮টায় এই ঘটনা ঘটে। মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিমলেরগাঁও গ্রামের বকাউল (আড়ি) বাড়ির দিনমজুর কৃষক নুর মোহাম্মদ বকাউলের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে সাবিহা আক্তার মঙ্গলবার সকালে চাচা জেঠার পিছনে পিছনে হাটতে হাটতে চলে যায়।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজার পর বাড়ির পাশের ডোবায় শিশু সাবিহার লাশ ভাসতে দেখে পায় তার মা রাবেয়া বেগম। সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত মহামায়া বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন রনি পানিতে পড়ে শিশু সাবিহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাবিহার বাবা দিনমজুর নুর মোহাম্মদ ও মা রাবেয়া বেগমসহ আত্মীয়স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। নেমে এসেছে এক শোকের মাতম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন