প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ । ২:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ১১ নং চরদুখিয়া ইউনিয়ন এর ২ টি প্রাথমিক সমবায় সমিতির ২০ জন সদস্যদের মাঝে আবর্তন কৃষি ঋন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করা হয়।
ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, পরিদর্শক আজাদুর রহমান, ২ নং আলোনিয়া কে এস এর ম্যানেজার কৃষ্ণ গোপাল ও ৭ নং আলোনিয়া কে এস এস এর ম্যানেজার খোকন চন্দ্র দাস।
ঋন বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান   আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই তিনি প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য খুব সহজ করে দিয়েছেন ঋন ব্যাবস্থা। কারন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অধিনস্থ প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা শুধু মাত্র এক কপি ছবি আর ভোটার আইডিকার্ড দিয়ে ঋন নিতে পারছেন। ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত এই ঋন গ্রহন করার সুযোগ রয়েছে। আপনারা এই ঋন নিয়ে ফসল উৎপাদন করে আবার সঠিক সময়ে ঋন পরিশোধ করবেন। তা হলে ঋন খেলাপী হওয়ার আশংকা থাকেনা।
আপনাদের ঋন আবেদন পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে আমরা ঋন বিতরণ করলাম। তাই আবার সময় মত যাতে করে ঋনের অর্থ ব্যাংকে জমা হয় আমরা সে আশসবাদ ব্যাক্ত করতেই পারি। আপনারা স্বাবলম্মবী হলেই আমাদের স্বার্তকতা।
আজকে আপনারা দুটি সমিতির ১৫ জন পুরুষ আর ৫ জন নারী সদস্য ঋন পেলেন, সামনে নারীদের স্বাবলম্বী করতে হলে তাদেরকে এগিয়ে আসতে হবে, সরকারের দেয়া এই ঋন নিয়ে উদ্যোগতা হয়ে নিজের পায়ে দাড়াতে হবে, তবেই সমাজ এগিয়ে যাবে।
এই দিন ২০ সদস্যদের মাঝে ৫ লক্ষ টাকা ঋন বিতরণ করা হয়

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন